এই সমাজ বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামদলীয় নেতারা বলেছেন, প্রচলিত সমাজব্যবস্থাই রানাদের জন্ম দিচ্ছে। তাই এই সমাজকে বদলাতে হবে। এ দেশের শ্রমিকশ্রেণী মৃত্যুঞ্জয়ী রেশমার মতো লড়াই করে শ্রমিক হত্যার জন্য দায়ী মুনাফালোভী ব্যবস্থাকে পরাজিত করবে।গতকাল সোমবার সচিবালয়ের কাছাকাছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিক্ষোভ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমিকদের নিরাপত্তা বিধানে ব্যর্থ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।