বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ ৪০ বছর পিছিয়ে যাবে। এ কারণে ভবিষ্যতে যেকোনো সরকারের জন্যই দেশ পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।খালেদা জিয়া গত বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, দেশের মানুষ ভালো নেই, তারা শান্তিতে নেই। দেশের মানুষ কষ্ট ও দুঃখের মধ্যে এবারের ঈদ উদ্যাপন করছে। তাদের কাছে ঈদের আনন্দ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।খালেদা জিয়া বেলা সোয়া ১১টার দিকে প্রথমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দুপুর দেড়টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির চেয়ারপারসন বেলা দুইটার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।