এই সরকারকে মানুষ আর চায় না: মঈন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই হতো, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি আনত। তিনি আরও বলেন, এ সরকারের হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি নিরাপদ নয়।১২ মার্চের মহাসমাবেশ সফল করতে গতকাল মঙ্গলবার শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় আবদুল মঈন খান এসব কথা বলেন।শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে আয়োজিত এই প্রস্তুতি সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।প্রস্তুতি সভায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বাংলার মানুষ নির্বাচনে অংশ নেবে না।বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেমায়েত উল্যাহ আওরঙ্গ, নূরুজ্জামান, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, বাচ্চু সরকার ও মাহবুব তালুকদার।