এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: চরমোনাইর পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির আলোকে হলফ করে বলা যায়, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের ঢাকা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চরমোনাইর পীর। সম্মেলনে সৈয়দ আলী মোস্তফাকে সভাপতি ও শাহাদাত হোসাইনকে সেক্রেটারি করে ২০১২-২০১৪ সালের জন্য ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।