এই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর। তার বেশি এক দিনও থাকার সুযোগ নেই। তবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংলাপও চলবে।
আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, আলোচনা বন্ধ হয়নি। আলোচনা চলছে। মন্ত্রী হিসেবে তিনি টিমওয়ার্কে বিশ্বাস করেন বলে জানালেন। তিনি বলেন, ‘একা কাজে বিশ্বাসী না। প্রত্যেককে স্বাধীনতা দিতে হবে।’ মন্ত্রী হিসেবে তাঁর কাজ হবে উত্সাহ দেওয়া। গত পাঁচ বছরে যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে তাঁর মন্ত্রণালয়ের সাফল্য বেশি বলেও দাবি করেন তিনি।
অন্যদের মধ্যে আরও ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব এম এ কাদের।