এইউডব্লিউতে চার নারীর জীবন চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবস উপলক্ষে গত শনিবার চট্টগ্রাম নগরের মেহেদীবাগের এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে আয়োজন করা হয় প্রামাণ্য চিত্র প্রদর্শনীর।
চার নারীর জীবনচিত্র নিয়ে ‘কাম উয়িথ মি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ। এতে বক্তব্য দেন প্রামাণ্য চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ভারতের কলকাতার অঞ্জলী মানসিক স্বাস্থ্য অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা ও মানসিক স্বাস্থ্য সংগঠক রত্নাবলী রায়।
উপাচার্য ফাহিমা আজিজ তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সমাজে নারীরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। কিন্তু এর পরও একটি অংশ শিকার হচ্ছে নানা নির্যাতন-নিপীড়নের। তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছে। এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রামাণ্য চিত্রটিতে।