এইউডব্লিউর প্রথম সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের (এইউডব্লিউ) প্রথম সমাবর্তন হবে আজ শনিবার। চট্টগ্রামের বোট ক্লাবে সকাল ১০টা থেকে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা দেওয়া হবে।