এইউডব্লিউয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত দুই দিনব্যাপী প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ডিন জিনি গ্যারেট।
সম্মেলনের উদ্বোধনী দিনের আয়োজন ছিল দুই পর্বের। ‘এনভায়রনমেন্টাল হেলথ’ বিষয়ক প্রথম পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন জর্জিয়া গালডন। এতে মূল প্রবন্ধ পড়েন সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ মেডিসিন বিভাগের শিক্ষক তালাত ইসলাম।
দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল কম্পিউটার কমিউনিকেশন ও আইসিটি।