প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম আনোয়ার সাতবার পেয়েছেন গুণীজন সম্মাননা। প্রায় ২৫ বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন তিনি। নির্মাণ করেছেন অসংখ্য নাটক, বিজ্ঞাপন। তিন মাস আগে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তাঁর দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। জরুরি ভিত্তিতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু এত অর্থ জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে একেবারে অসম্ভব। তাই তাঁকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: এইচ এম আনোয়ার, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (উত্তরা শাখা), হিসাব নম্বর-১১৭.১০১.৪২২৩০২। মুঠোফোন ০১৯২৭৯৮০৯৬৮। বিজ্ঞপ্তি।