এইচআরডব্লিউকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে মন্তব্য করায় গত বছরের ১৬ আগস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই রুল দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে দেওয়া আদেশে আজ ট্রাইব্যুনাল বলেন, গোলাম আযমের মামলা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যে বৃিবতি প্রকাশ করেছিল, এতে আদালত অবমাননা করা হয়েছে। তবে প্রথমবার হওয়ায় তাদের শুধু সতর্ক করা হলো। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ১৬ আগস্ট এইচআরডব্লিউ ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক ওই বিবৃতিতে দাবি করে, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি।