এইচআরডব্লিউর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মানবাধিকার কমিশন
৮৩টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি ও অসম্পূর্ণ বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন ও বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং এর আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উপস্থাপিত বক্তব্যও প্রত্যাখ্যান করেছে কমিশন। নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও নিপীড়ন বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু নারীশিক্ষার প্রসার, অর্থনীতিতে তাঁদের অসামান্য অবদানের ছিটেফোঁটাও প্রতিবেদনে নেই। জাতীয় মানবাধিকার কমিশন ২০১২ সালে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বিষয়ে যেসব অভিযোগ পেয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরকে অনুরোধ করে। ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর (বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স) বেশ কয়েকটি ঘটনার তদন্তকাজ সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে মানবাধিকার কমিশনকে জানিয়েছে। তথ্য বিবরণী।