প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ দিন ধার্য করেন।
আদালত অবমাননার অভিযোগের বিষয়ে গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল এবং এইচআরডব্লিউর পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান অংশ নেন। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।