তারাগঞ্জ এইচএন স্কুলের শতবর্ষ উদ্যাপন ৩০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ ও ৩১ মার্চ গাজীপুর জেলার কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব আশরাফুল আলম। আরও রয়েছেন বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি আজগর রশীদ খান ও সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান।

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা এবং নরসিংদী জেলার শিবপুর, পলাশ ও মনোহরদী উপজেলার সংযোগস্থলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি অবস্থিত। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক এ বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণা ছাড়াও থাকছে সেমিনার, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ করা হচ্ছে সুভ্যেনির। ইতিমধ্যে সুভ্যেনিরের জন্য লেখা সংগ্রহের কাজ চলছে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা যে কেউ তাঁদের লেখা জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : ঢাকা (মাসুদ ০১৯১১৮৭০০৭৭, হাসান ০১৭১০৫০৭০৮২, আলী মনসুর ০১৭১১২৭৫৯৯০), গাজীপুর (রাসেল ০১৭১২১০৫১৪১), নরসিংদীর (তারেক ০১৯১৩৩৯৫৪১২), কাপাসিয়ার (সুমন ০১৭১২৫৮১০৭৭), কালীগঞ্জ (শামীম ০১৭১৫৭১২১৬৭)।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি