দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি ক্রেডিট ফ্যাসিলিটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তির অধীন এইচএসবিসি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের জন্য ৪২০ মিলিয়ন ডলার (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ও মাল্টি ল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি ব্যাকড) ক্রেডিট ফ্যাসিলিটির ব্যবস্থা করবে। কোম্পানিটির ৪৫০ এমডব্লিউ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট তৈরির কাজে এটি ব্যবহূত হবে। দেশের বিদ্যুৎ খাতে এ ধরনের চুক্তি এটিই প্রথম।প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এইচএসবিসি বাংলাদেশের করপোরেট ব্যাংকিং হেড মাহবুব-উর-রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।