এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস ২০১১ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস’-এর দ্বিতীয় বছরের কার্যক্রম ঘোষণা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার লক্ষ্যে এই পদক দেওয়ার প্রয়াস। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, পরিবেশবান্ধব ব্যবসায়িক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং তথ্য ও গবেষণাধর্মী কাজে ২০১১ সালের জন্য এই পদক ও সম্মাননা দেওয়া হবে। গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়। গত বছর থেকে এই পদক দেওয়া শুরু হয়।যেসব বিভাগে এই পদক দেওয়া হবে তা হলো—ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন গ্রিন বিজনেস: পরিবেশ রক্ষায় সহায়ক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধকল্পে অবদান রাখে এমন পণ্য, প্রযুক্তি বা সেবা প্রচলন করছে যেসব প্রতিষ্ঠান, তারা এই পদক পাবে।ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন গ্রিন অপারেশনস: যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের নিয়মিত কার্যক্রমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সচেষ্ট, তারা পাবে এই পদক।ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন নলেজ ম্যানেজমেন্ট: পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা, তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি নলেজ লিডারশিপধর্মী কাজে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে।ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন কমিউনিটি এনগেজমেন্ট: জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, অভিযোজন ও সহায়তাকল্পে কাজ করার জন্য এই পদক দেওয়া হবে। গতকাল এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম এবং ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতেখার এনায়েতুল্লাহ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস ২০১১-এর সূচনা ঘোষণা করেন। দ্য ডেইলি স্টার-এর সদস্য এবং এইচএসবিসির কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও মনোনয়নপত্র পাওয়া যাবে thedailystar.net এবং hsbc.com.bd ওয়েবসাইট দুটোতে। আগামী ৩ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র পূরণ করে দ্য ডেইলি স্টার কার্যালয়ে পাঠাতে হবে।