এইচএসবিসির নতুন সিইও অ্যান্ড্রু টিল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন অ্যান্ড্রু টিল্ক। অ্যান্ড্রু টিল্ক ১৯৮৩ সাল থেকে এইচএসবিসি গ্রুপে কর্মরত আছেন। তিনি ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এইচএসবিসির দায়িত্বশীল পদে ছিলেন। ২০০৯ সাল থেকে অ্যান্ড্রু এইচএসবিসি ব্যাংকের (চীন) সাংহাই সদর দপ্তরে চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের একজন সদস্য।সঞ্জয় প্রকাশের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্ড্রু। এইচএসবিসি এশিয়া প্যাসিফিকের হেড অব ইন্টারন্যাশনাল গাই হার্ভে-স্যামুয়েল তাঁর নিয়োগে শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।