এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন। গতবার ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা ২৩ মে শুরু হয়ে ৬ জুন শেষ হবে। এবারই প্রথমবারের মতো নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে।মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে দুই লাখ ৩৫ হাজার ৭২০ জন, যশোরে এক লাখ সাত হাজার ৩৮০ জন, রাজশাহীতে এক লাখ ছয় হাজার ৮০০ জন, দিনাজপুরে ৮৭ হাজার ১৮৩ জন, কুমিল্লায় ৭৮ হাজার ৮৯৩ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৪৫৩ জন, বরিশালে ৪২ হাজার ৬৮০ জন ও সিলেট শিক্ষা বোর্ডে ৩৭ হাজার ৭৪৩ জন পরীক্ষা দিচ্ছে। এ ছাড়া আলিমে ৮৫ হাজার ২২৬ জন, এইচএসসি বিএমে ৮৬ হাজার ৪১৫ জন এবং ডিআইবিএস পরীক্ষায় পরীক্ষার্থী চার হাজার ৩২১ জন।দুই হাজার ১৯৬টি কেন্দ্রে এসব পরীক্ষা হবে। পরীক্ষা হচ্ছে বিদেশের চারটি কেন্দ্রেও।