এইচএসসি ও সমমান পরীক্ষা ৫ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বোর্ড থেকে পাঠানো সময়সূচির প্রস্তাব অনুমোদন করার পর পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচির প্রস্তাব অনুমোদন করার পর সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) সময়সূচি দেওয়া হয়েছে। তিনি জানান, এইচএসসির পাশাপাশি সমমানের পরীক্ষাও একই দিনে শুরু হবে।উল্লেখ্য, এই পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট ও সরকারি ছুটির কারণে এখন ৫ এপ্রিল থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। সময়সূচি অনুযায়ী এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ৩১ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।