এইচএসসি ও সমমান পরীক্ষায় বহিষ্কার ১৫৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমান পরীক্ষায় গতকাল সোমবার সারা দেশে বহিষ্কৃত হয়েছে ১৫৪ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল আট হাজার ৭১২ জন। এইচএসসিতে গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষ এবং ঢাকা বোর্ডের হিসাব অনুযায়ী বহিষ্কৃতদের মধ্যে আটটি সাধারণ বোর্ডের এইচএসসিতে ১৩০ জন, মাদ্রাসা বোর্ডের আলিমে পাঁচজন এবং কারিগরি বোর্ডের অধীন এইচএসসি বিএমে ১৯ জন শিক্ষার্থী রয়েছে। এইচএসসিতে ঢাকা বোর্ডে ৪১ জন, রাজশাহীতে ১১ জন, কুমিল্লায় আটজন, যশোরে ১৫ জন, চট্টগ্রামে ২২ জন, সিলেটে চারজন, বরিশালে ২১ জন এবং দিনাজপুর বোর্ডে আটজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। ১০টি বোর্ডে এবার মোট পরীক্ষার্থী নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন।