প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিবার্য কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে সারা দেশের সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ সিলেট অঞ্চলে হরতাল ডেকেছে। এ কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, সিলেট বোর্ডে আজ পৌরনীতি, জীববিজ্ঞান (তত্ত্বীয়), ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং উচ্চাঙ্গসংগীতের (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।