এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী নয় লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৯৭৭ জন।