এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই মহাসড়কের দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে।ওই কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেয় ছাতক ডিগ্রি কলেজে। এবার শিক্ষার্থীরা নিজেদের কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানিয়ে আসছিল। গতকাল দুপুর ১২টার দিকে ওই দাবিতে তারা মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায় অবরোধ সৃষ্টি করে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের কলেজে পরীক্ষা দিতে পারে না।