এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১০ সালের এইচএসসি পরীক্ষা গতকাল শুক্রবার শুরু হয়েছে। সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ৩০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট এক লাখ ৪০ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা শেষ হবে ২১ মে।সংশোধনী: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যগত ভুলের কারণে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত সংবাদে তথ্যবিভ্রাট হয়েছে। ওই সংবাদে বলা হয়, প্রতি শুক্রবার সকাল ও বিকেলে দুবেলা করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসলে প্রতি শুক্রবার সকাল ও বিকেলে এবং শনিবার শুধু বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।