এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ জুন।
গত বুধবার এই পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সময়সূচির বিষয়ে মতামত থাকলে ১০ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।