এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে। পরীক্ষার সময়সূচি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের অনুরোধে এবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ১ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। তথ্য বিবরণী।