প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ এপ্রিল। এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার পরীক্ষার সয়মসূচি অনুমোদন দেওয়ার পর তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, এসএসসির মতো এইচএসসিতেও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের সময় আড়াই ঘণ্টা। তবে ব্যবহারিক থাকা বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। এমসিকিউ ও সৃজনশীল—এ দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনীর ওএমআর শিট দেওয়া হবে।