এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৩ এপ্রিল মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষার্থীরা এই স্মারকলিপি দেয়। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৮ এপ্রিল জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র ও ২১ এপ্রিল জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক অবস্থার কারণে ১১ এপ্রিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষার নতুন তারিখ ১৯ এপ্রিল ধার্য করা হয়েছে। এতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের সমস্যা হবে। কারণ, বর্তমান শিক্ষাব্যবস্থায় বইয়ের প্রতিটি পাতা পড়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এ অবস্থায় তাদের পক্ষে ১৮ এপ্রিলের পরীক্ষা শেষ করে পরদিন পদার্থবিজ্ঞানের পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে।