এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০০৯ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার ওই ফল প্রকাশিত হয়। পাসের হার ৫৭ দশমিক ৫৪।এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৯৫ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। দ্বিতীয় বষের্র পরীক্ষায় অংশ নেন ৪৪ হাজার ৮৩২ জন শিক্ষার্থী। এঁদের মধ্যে বিভিন্ন গ্রেডে ২৫ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি প্রোগ্রামের সব স্টাডি সেন্টার থেকে এই ফল জানা যাবে।