এইচএসসি পরীক্ষার সময়সূচি সংশোধনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার সময়সূচি সংশোধনের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বেশ কিছু পরীক্ষার্থী।মানববন্ধনে ঢাকা কলেজ, নটর ডেম কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। নটর ডেম কলেজের এক পরীক্ষার্থী বলে, এবার দুই পরীক্ষার মাঝে মাত্র এক দিন ব্যবধান রাখা হয়েছে। এই ব্যবধান আরও বাড়ানো হোক।তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, পরীক্ষার সময়সূচি ঠিকই আছে। প্রত্যেকটি পরীক্ষার মাঝেই কমপক্ষে এক-দুই দিন করে ব্যবধান আছে।