এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থী রুবেল খান (২০)। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী।এলাকাবাসী জানায়, অজ্ঞাত ব্যক্তিরা রুবেলকে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আতানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে পাশের দেওয়ানগাজী গ্রামে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।