এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাটে জিপিএ-৫ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি। তবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ভালো।জানা গেছে, এইচএসসি পরীক্ষায় উপজেলার গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, এম সাইফুর রহমান ও সালুটিকর কলেজ থেকে ১৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৭৪ জন। এর মধ্যে গোয়াইনঘাট ডিগ্রি কলেজে পাসের হার ৯০, এম সাইফুর রহমান কলেজে পাসের হার শতভাগ ও সালুটিকর কলেজে এ হার ৬০ শতাংশ। তবে এসব কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। অন্যদিকে বারহাল আলিম মাদ্রাসায় পাসের হার ৭২ শতাংশ এবং আঙ্গারজুর আলিম মাদ্রাসায় এ হার ৮৮ শতাংশ।