এইচএসসি বনাম স্বশিক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি বনাম স্বশিক্ষিত কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর খান এইচএসসি পাস। অন্যদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম স্বশিক্ষিত এবং আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান সরকার স্বশিক্ষিত। ওই পৌরসভার তিন মেয়র প্রার্থীর মধ্যে আলমগীরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি)। প্রার্থীদের সই করা হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে। ভোটাররা বলছেন, এবার চান্দিনা পৌরসভায় মেয়র পদে এইচএসসি বনাম স্বশিক্ষিতের লড়াই হবে।