এইচএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী ২৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি কলেজের এইচএসসি ২০০০ ব্যাচের প্রথম পুনর্মিলনী আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। অনুষ্ঠানটি হবে চট্টগ্রাম শহরে।
অনুষ্ঠানের নিবন্ধন ফি আড়াই হাজার টাকা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ চাইলে স্বামী বা স্ত্রী-সন্তানসহ অংশ নিতে পারবেন। প্রতিজনের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে দিতে হবে। টাকা জমা দেওয়ার হিসাবের নাম: Shahtab Uddin Ahmed & Dr. Liton Kumar Palit & Mohammad Faiaz Karim হিসাব নম্বর: ০৫৮-৩২০১-০০০০৪-৭৪৫৮। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ও আর নিজাম রোড, চট্টগ্রাম।
পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা বের করা হবে। আগ্রহী ব্যক্তিরা ২০০ শব্দের মধ্যে লেখা পাঠাতে পারেন [email protected] ও [email protected] এই দুটি ই-মেইল ঠিকানায়। যাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চান, তাঁরা ০১৮১৭৭১৭৫৫৮, ০১৬১১২৬৬৪৬৬ ও ০১৮১৭৭৬৬২৯১ নম্বরে যোগাযোগ করতে পারেন।