এইচএসসিতে আরও তিন বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় আরও তিনটি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। বিষয় তিনটি হলো পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং রসায়ন। তবে আগামী বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে হবে।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এসব কথা জানানো হয়েছে। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রের দুটি অংশ থাকে। একটি অংশে আগের মতোই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। অন্য অংশে অর্থাৎ সৃজনশীল অংশে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা পরীক্ষার জন্য একটি প্রশ্নকে চার ভাগে উপস্থাপন করা হয়। গৎবাঁধা মুখস্থ চর্চা পরিহার করে সৃষ্টিশীল মেধার চর্চাকে উৎসাহিত করাই এর লক্ষ্য বলে বিশেষজ্ঞরা জানান।উল্লেখ্য, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে নতুন এই প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার মাধ্যমে এর প্রচলন শুরু হয়।