এইচএসসিতে ঢাকায় জিপিএ-৫ পেল আরও ১১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ শনিবার। এতে নতুন করে ১১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২৫ জনে। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ১১০ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, মোট ৪২ হাজার ১৫১ জন প্রার্থী ১ লাখ ২৬ হাজার ৩৪২টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ২০৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন। এ ছাড়া গ্রেড (ফল) পরিবর্তন হয়েছে ১ হাজার নয়জনের।

গত ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।