এইচএসসিতে প্রথম দিনে বহিষ্কার ৪৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ১০ বোর্ডের অধীন বহিষ্কার হয়েছে ৪৫ জন পরীক্ষার্থী ও অনুপস্থিত ছিল ১০ হাজার ৩২৪ জন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রককক্ষ থেকে এই তথ্য পাওয়া গেছে। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এবার ১০ বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীন এইচএসসিতে নয় লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী।