এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষায় ছয় হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদনের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। গতকাল পর্যন্ত ছয় হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন জানান, এইচএসসির ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় আবেদনকারী শিক্ষার্থীরা একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১৪ আগস্ট ফল ঘোষণা করা হবে।সূত্র জানায়, গত বছর তিন হাজার শিক্ষার্থী এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।