এইচএসসির ছাপা 'প্রশ্নপত্র'সহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর থানার পুলিশ এবারের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ‘প্রশ্নপত্র’ ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বাংলা প্রথম পত্রের কয়েকটি ছাপানো ‘প্রশ্নপত্র’ এবং হাতে লেখা উত্তরসহ তিনটি ফটোস্ট্যাট মেশিন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলা শহরের তিনআনী বাজার এলাকার ওয়ার্ল্ড আইটি অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের মালিক আনিসুর রহমান (৩০), গৌরীপুর মহল্লার শাপলা লাইব্রেরি অ্যান্ড পেপার হাউসের মালিক আসাদুজ্জামান (২০) ও ডিসি কার্যালয়ের ফটকের বিপরীতে অবস্থিত আরেকটি ফটোস্ট্যাট দোকানের মালিক কল্যাণ কুমার রায় (২১)।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, প্রতিটি প্রশ্নপত্র পাঁচ শ থেকে সাত শ টাকায় বিক্রি করা হচ্ছিল। তবে গতকাল পরীক্ষার পর মূল প্রশ্নপত্রের সঙ্গে ওই প্রশ্নের কোনো মিল পাওয়া যায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রশ্নপত্র জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।