এইচএসসির তৃতীয় দিনে ১৩৭ পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১০টি শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ১৩৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কৃত হয়েছে ঢাকা বোর্ডে, ৪২ জন।

আজ সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, বহিষ্কৃত অন্যদের মধ্যে যশোরে ৩৫ জন, কুমিল্লায় ১১ জন, বরিশালে নয়জন, রাজশাহীতে সাতজন, চট্টগ্রামে পাঁচজন, সিলেটে চারজন ও দিনাজপুর বোর্ডে দুজন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ১৯ জন ও মাদ্রাসা বোর্ডে তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এদিন ১০ বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী।
এ বছর দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।