এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সারা দেশে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে চার, কুমিল্লায় ছয়জন ও রাজশাহী, বরিশাল, সিলেট ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডে ২৯ জন ও মাদ্রাসা বোর্ডে ১১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এদিন ১০ বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী।
গতকাল সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে হাদিস ও উসুলুল হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।