এইচএসসির ফরম পূরণের ফি কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি কমানো হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরম পূরণে অতিরিক্ত ফির প্রতিবাদে গত শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে দেড় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে গতকাল ‘ধরমপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ/ফরম পূরণে বাড়তি ফি, প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
এরপর কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে এইচএসসির ফরম পূরণের ফি কমানোর সিদ্ধান্ত নিল।