এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এতে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে পরীক্ষা দেওয়া বেশ কিছু শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একজন কবি নজরুল কলেজ থেকে পাস করা শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাবেন, কিন্তু পেয়েছেন জিপিএ-৪.১। এ রকম অনেকের প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। তাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তাঁদের দাবি, আরেকবার খাতা পুনর্মূল্যায়ন করা হলে হয়তো তাঁদের ফল আরও ভালো হবে। এ জন্যই তাঁরা মানববন্ধন করেছেন।

শিক্ষা বোর্ডের সূত্রমতে, বর্তমান নিয়মে শুধু আবেদনকারীদের ফল পুনর্নিরীক্ষা হয়, পুনর্মূল্যায়ন হয় না।

গত শনিবার প্রকাশিত এইচএসসির ফল গতবারের চেয়ে সব সূচকেই খারাপ হয়েছে। জিপিএ-৫ ও পাসের হার কমেছে।