এইচএসসির ফল প্রকাশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। তার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হবে। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য জানানো হবে। গত এপ্রিল মাসে এই পরীক্ষা শুরু হয়ে মে মাসে শেষ হয়।