এইচএসসির ফল শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
HSC
HSC

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩ আগস্ট শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ সোমবার বিকেলে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ৩ অথবা ৪ আগস্ট তারিখ প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ৩ আগস্টকে ফল প্রকাশের জন্য অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় এই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।