এইচএসসির ফল: হাসি-কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। এতে ভালো ফল করে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনেকেই। সঙ্গে ছিলেন অভিভাবক ও শিক্ষকেরা। কেউ কেউ আবার কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশায় মুষড়ে পড়েন। সারা দেশের এমন কিছু ছবি উঠে এসেছে প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায়।

১ / ১৫
কাঙ্ক্ষিত ফল পেয়ে সিলেট সরকারি মহিলা কলেজের দুই শিক্ষার্থীর উল্লাস। ছবি: আনিস মাহমুদ

২ / ১৫
ফল প্রকাশের পর বরিশাল নগরের সরকারি মহিলা কলেজের উচ্ছ্বসিত ছাত্রীরা। ছবি: সাইয়ান

৩ / ১৫
দেয়ালে টাঙানো ফলাফল শিট দেখতে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। ছবি: আলীমুজ্জামান

৪ / ১৫
রাজশাহী কলেজে ভালো ফল করায় এক শিক্ষার্থীকে মিষ্টিমুখ করাচ্ছেন এক অভিভাবক। ছবি: শহীদুল ইসলাম

৫ / ১৫
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের এই ছাত্রী মাকে নিয়ে এসেছেন মিষ্টি কিনতে। কিন্তু দেরি কেন, দোকানেই মাকে মিষ্টিমুখ করাচ্ছেন তিনি! লালবাগ, ঢাকা। ছবি: দীপু মালাকার

৬ / ১৫
প্রত্যাশিত ফল না পেয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের এক ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। ছবি: সাইয়ান

৭ / ১৫
পরীক্ষায় ভালো ফল করেছেন। এবার যেন সেলফি তোলার পালা! এম এম সিটি কলেজ, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ১৫
পরস্পরকে মিষ্টিমুখ করাচ্ছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী। ছবি: মঈনুল ইসলাম

৯ / ১৫
শিক্ষককে মিষ্টিমুখ করাচ্ছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্রী। ছবি: হাসান মাহমুদ

১০ / ১৫
এ যেন বাঁধভাঙা উল্লাস! ভিকারুন নিসা নূন কলেজ, ঢাকা। ছবি: হাসান রাজা

১১ / ১৫
ফল আশানুরূপ হয়নি। তাই এমন কান্না। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৫
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন এই শিক্ষার্থী। আনন্দে তাঁকে জড়িয়ে ধরেন মা। নটর ডেম কলেজ, ঢাকা। ছবি: আবদুস সালাম

১৩ / ১৫
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার একটি গ্রামে অবস্থিত সোনার বাংলা কলেজ। প্রতিষ্ঠার পর থেকে গত সাতটি এইচএসসি পরীক্ষার মধ্যে ছয়টিতে এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। এ বছর কলেজটি থেকে ৪৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ পাসসহ ৮৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ছবি: এমদাদুল হক

১৪ / ১৫
চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: জুয়েল শীল

১৫ / ১৫
রাজউক উত্তরা মডেল কলেজে বন্ধুকে জড়িয়ে ধরে উল্লাস। ছবি: সাইফুল ইসলাম