এইচএসসির ফল ১৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ১৩ আগস্ট প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান। গত ৩ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় নয় লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী ছিল চার হাজার ৯৭৭ জন।
নিজস্ব প্রতিবেদক