এইচএসসির ফল ৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩ আগস্ট শনিবার প্রকাশ করা হবে।গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য জানানো হবে। বেলা দুইটায় সব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, ইন্টারনেট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।এ বছরও লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।