এইচএসসির ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন, ‘অপ্রত্যাশিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’আন্দোলনরত পরীক্ষার্থীরা আগামী রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। গতকাল সকাল নয়টায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম সরকারি হাজি মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, ওমরগণি এমইএস কলেজ, হাজেরা-তজু কলেজ, ইসলামিয়া কলেজ, কাপাসগোলা সিটি করপোরেশন কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজসহ ১৯টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।