এইডস-আক্রান্ত ৮২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত এক বছরে এইডস-আক্রান্ত ৮২ জন মানুষ মারা গেছে। একই সময়ে এইচআইভিতে নতুনভাবে সংক্রমিত হয়েছে ৩৭০ জন। এ ছাড়া নতুনভাবে এইডসে আক্রান্ত হয়েছে ৯৫ জন।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন বাংলাদেশে এইচআইভি/এইডসসংক্রান্ত নতুন এ তথ্য প্রকাশ করেন। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।