এইডস প্রতিরোধে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার এইডস প্রতিরোধে একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগী উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) এই সভার আয়োজন করে। উসসের সাধারণ সম্পাদক অজয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ ও উসসের কর্মসূচি সমন্বয়কারী শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।